লাইসেন্স পরীক্ষার নির্দেশনা
বিএসসি ইন নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন পেশেন্ট কেয়ার টেকনোলজিস্টদের লাইসেন্সিং পরীক্ষার নির্দেশনাবলি
১.ইনভিজিলেটরগণ কন্ট্রোল রুমে উপস্থিত থাকবেন সকাল ৮.৩০ টায়
২. ইনভিজিলেটরগণ ও সাপোর্টিং স্টাফগণ আইডি কার্ড পরিধান করবেন।
৩. পরীক্ষার্থীগণ সকাল ০৮.৩০ টা হতে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করবেন। সকাল ১০.০০ টার পর কোনো পরীক্ষার্থী প্রবেশ করতে পারবেন না।
৪. পরীক্ষার হলে প্রবেশের পূর্বে আসন বিন্যাস সম্পর্কে পরীক্ষার্থীদের নিশ্চিত করতে হলের বাহিরে আসন বিন্যাসের নির্দেশনা প্রদান করতে হবে।
৫. পরীক্ষার হলে প্রবেশের পূর্বে মহিলা পরীক্ষার্থীদের মহিলা শিক্ষক এবং পুরুষ পরীক্ষার্থীদের পুরুষ শিক্ষক দ্বারা তল্লাশি করতে হবে।
৬. পরীক্ষার হলে প্রবেশ মুখে মহিলা পরীক্ষার্থীদের তল্লাশির জন্য নির্ধারিত কক্ষ/সুব্যবস্থা করতে হবে।
৭. পরীক্ষা কেন্দ্রের কন্ট্রোল রুমে প্রশ্নপত্র ও উত্তরপত্রের ট্রাংক খোলা হবে সকাল ৯.২০ টায়।
৮. সকাল ১০.০০ টায়, ১১.০০ টায় এবং ১১.৪০ টায় ১টি করে পরীক্ষার ঘন্টা বাজবে।
ইনভিজিলেটরগণের জন্য নির্দেশনা:
১. ইনভিজিলেটরগণ কন্ট্রোল রুম হতে সকাল ০৯.২০ টায় প্রশ্নপত্র ও উত্তরপত্র সংগ্রহপূর্বক ০৯.৪০ টায় কন্ট্রোল রুম ত্যাগ করে নির্ধারিত কক্ষে যাবেন।
২. পরীক্ষার্থীদের ওএমআর শিট সরবরাহ করবেন ৯.৫০ এবং ১০.০০ টার ঘন্টা পরার সাথে সাথে প্রশ্নপত্র বিতরণ করবেন।
৩. পরীক্ষার হলে দায়িত্বরত ইনভিজিলেটরগণ ফোন ব্যবহার করতে পারবেন না।
৪.পরীক্ষার্থী কর্তৃক উত্তরপত্র নষ্ট হলে যৌক্তিকতা সাপেক্ষে অতিরিক্ত কপি সরবরাহ করা হবে।
৫. পরীক্ষা শেষে প্রশ্নপত্র, উত্তরপত্র ও হাজিরা শিট পৃথক পৃথক খামে সঠিকভাবে গণনা শেষে জমা দিতে হবে।
৬. খামের টপ শিটে উপস্থিত, অনুপস্থিত ও মোট পরীক্ষার্থীর সংখ্যা এবং অনুপস্থিত পরীক্ষার্থীর রোল নম্বরসমূহ জমা দিবেন।
৭. কোনো পরীক্ষার্থী অসুস্থ্য হলে কেন্দ্র প্রধানের অনুমতি সাপেক্ষে বিশেষ ব্যবস্থায় পরীক্ষা গ্রহণ করা যেতে পারে।
৮. কক্ষ পরিদর্শক হাজিরা শিটে সংযুক্ত ছবি ও স্বাক্ষরের সাথে Attendance Sheet (হাজিরা শিট) এর ছবি ও স্বাক্ষর মিলিয়ে উত্তরপত্রের নির্দিষ্ট জায়গায় স্বাক্ষর ও তারিখ দিবেন।
৯. পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীদের কান খোলা রাখতে হবে।
১০.পরীক্ষা শেষে পরীক্ষার্থীর নিকট হতে প্রশ্নপত্র ও উত্তরপত্র (OMR Sheet) গ্রহণ করতে হবে। কোনোভাবেই পরীক্ষার্থী প্রশ্নপত্র নিয়ে পরীক্ষা কক্ষ ত্যাগ করতে পারবেন না।
পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা:
১. পরীক্ষা কক্ষে কালো কালির বল পয়েন্ট কলম ও প্রবেশপত্র ব্যতীত কোনো কিছু নিয়ে প্রবেশ করতে পারবেন না।
২. প্রবেশপত্র অনুযায়ী OMR Sheet এর নির্দিষ্ট স্থানে সঠিকভাবে রোল নং, নাম, স্বাক্ষর ও তারিখ লিখতে হবে।
৩. অবশ্যই প্রশ্নপত্রে উল্লিখিত সেট কোড নির্ধারিত ঘরে লিখতে ও সংশ্লিষ্ট বৃত্ত পূরণ করতে হবে (A অথবা B)।
8. OMR Sheet এ রোল নম্বর ও সেট কোড-এর ঘরে কোন প্রকার কাটা ছেড়া ও ঘষা মাজা উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে।
৫. প্রবেশপত্রে ব্যবহৃত স্বাক্ষর অনুযায়ী উত্তরপত্রের নির্দিষ্ট স্থানে অনুরুপ স্বাক্ষর করতে হবে।
৬. খসড়ার জন্য কোন পৃথক কাগজ ব্যবহার করা যাবে না। তবে প্রশ্নপত্রের খালি জায়গা খসড়ার জন্য ব্যবহার করা যাবে।
৭. প্রশ্নপত্রের কোনো অংশ ছেড়া বা কারো সাথে বদল করা যাবে না।
৮. পরীক্ষার্থীকে অসদুপায় অবলম্বন বা অন্যের সাহায্য নিতে দেখা গেলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর উত্তরপত্র বাতিলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
৯. পরীক্ষা শেষে প্রশ্নপত্র ও উত্তরপত্র (OMR Sheet) ইনভিজিলেটরের নিকট জমা দিতে হবে, গণনা শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষে অবস্থান করতে হবে।
১০. গণনা শেষে দায়িত্বপ্রাপ্ত ইনভিজিলেটরের অনুমতি সাপেক্ষে পরীক্ষার্থীরা কক্ষ ত্যাগ করতে হবে।
বিস্তারিত জানতেঃ এখানে ক্লিক করুন